সোমবার ব্যাপক বিভ্রাটের সম্মুখীন হয় ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। এতে সমস্যার মুখে পড়েন মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হাজারো ব্যবহারকারী। মাস্ক দাবি করেছেন, এটি "ইউক্রেন এলাকা" থেকে আসা "বৃহৎ সাইবার হামলার" ফল। তবে তিনি কোনো প্রমাণ প্রকাশ করেননি। তবে সম্ভাব্য ডিডিওএস (DDoS) হামলার ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। এই বিভ্রাট কয়েক ঘণ্টাব্যাপী স্থায়ী ছিল।