৯ মাসের বেশি সময় মহাকাশ স্টেশনে আটকে থাকার পর পৃথিবীতে ফিরেছেন নাসার নভোচারী সুনি উইলিয়ামস ও বুচ উইলমোর। বোয়িংয়ের স্পেসশিপ স্টারলাইনার ব্যর্থতার কারণে তারা আটকে যান মহাকাশ স্টেশনে। স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল তাদের সাথে নিরাপদে ফিরিয়ে এনেছে আরও দুই নভোচারী নিকোলাস হেইগ ও আলেকজান্ডার গোরবুনভকেও। তাদের প্রত্যাবর্তন রাজনৈতিক বিতর্ককে উসকে দিয়েছে। আর স্টারলাইনারের ভবিষ্যৎ কি হবে তা এখনো অনিশ্চিত।