চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা আগামী তিন বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিংয়ে ৫০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে। সম্প্রতি আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার পর এই ঘোষণা এল। চীনের অর্থনীতিতে বেসরকারি খাতের গুরুত্ব নিয়ে শি'র বক্তব্যের পর আলিবাবার এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।