বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে কয়েকটি দেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের স্টারলিংক। ইন্টারনেট সেবা চালুর জন্য ভূমি বরাদ্দ ও অবকাঠামো সহায়তায় চুক্তি হয়েছে। পাশাপাশি আগামী ৯০ দিনের মধ্যে কার্যকর মডেল বাস্তবায়নের চেষ্টা চলছে। শহর ও প্রান্তিক অঞ্চলে নিরবচ্ছিন্ন হাইস্পিড ইন্টারনেট নিশ্চিত করবে স্টারলিংক।