কারিগরি শিক্ষা অধিদপ্তরের ইনস্ট্রাক্টর ও ওয়ার্কসপ সুপার পদে নিয়োগের চূড়ান্ত ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। মৌখিক পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। তবে পিএসসি জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রার্থীরা।