সরকার দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে পিএসসির মাধ্যমে ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে। এর মধ্যে ৩,৪৯৩ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান আছে এবং অতিরিক্ত ২,০০০ জন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এছাড়া একই পরিবারের নামে দুটি প্রতিষ্ঠানের নামকরণ বাতিল করা হয়েছে।