বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। ৪৮তম বিসিএস থেকে নতুন সিলেবাস কার্যকর হতে পারে। সিলেবাস আধুনিকায়নে পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। বর্তমান সিলেবাস ৩৫তম বিসিএস থেকে চালু রয়েছে। পিএসসি চেয়ারম্যান জানান, পরিমার্জিত সিলেবাসের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।