সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ জনের নিয়োগপত্র আজ (৪ মার্চ) জারি হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১২ মার্চ যোগদানের পর ১৩ মার্চ পদায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ২০ মার্চের মধ্যে কারণসহ তালিকা অধিদপ্তরে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।