আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে ৬৫৩১ জন প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন। এর ফলে শিক্ষকদের নিয়োগে কোনো আইনগত বাধা রইলো না। গত ফেব্রুয়ারিতে হাইকোর্ট ৮৪ শতাংশ কোটা পদ্ধতিতে নিয়োগ আদেশ বাতিল করেছিলো। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পর তিন সদস্যের বেঞ্চ আজ এই আদেশ দেন।