নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটির ‘ট্রেড মার্কেটিং, হাইজিন প্রোডাক্টস’ বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে ৮ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর এমবিএ ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকায়।





