দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করেছে সরকার। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ভাতা ৫ হাজার টাকা বেড়ে ৩০ হাজার টাকা এবং জুলাই মাস থেকে আরও ৫ হাজার টাকা বেড়ে ৩৫ হাজার টাকা করা হবে। ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত চিকিৎসকরা সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে আগামীকাল কাজে ফিরবেন বলে জানিয়েছেন।