সরকার পোস্ট-গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ফলে পোস্ট-গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা জানুয়ারি মাস থেকে তারা ৩০ হাজার টাকা এবং আগামী জুলাই মাস থেকে ৩৫ হাজার টাকা ভাতা পাবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিপিএস এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের ভাতা ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা এবং জুলাই ২০২৫ থেকে ৩৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত আন্দোলনকারী চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে।