শুক্রবার রাত থেকে প্লেস্টেশন নেটওয়ার্ক (PSN) ডাউন থাকার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৭১,০০০ ব্যবহারকারী অভিযোগ করেছেন। গেমাররা FC 25 ও Call of Duty-র বিশেষ ইভেন্টে অংশ নিতে পারছেন না। ক্ষুব্ধ গ্রাহকদের অনেকেই ক্ষতিপূরণ দাবি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সমস্যার কথা স্বীকার করেছে সনি। দিয়েছে দ্রুত সমাধানের আশ্বাসও।