রাজশাহীর সারদায় পুলিশ প্রশিক্ষণে উত্তীর্ণ হতে না পারায় ৬ এএসপি ও বেশ কয়েকজন এসআইকে বাদ দেওয়া হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি বলেন, প্রশিক্ষণে যারা ভালো করবে তারাই টিকবে। ভালো কোয়ালিটি না থাকায় এই কর্মকর্তারা উত্তীর্ণ হতে পারেননি বলেও জানান তিনি।