মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়া ১২ জন ব্যক্তি তা ফেরত দিতে আবেদন করেছেন। সরকারের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা অনুতপ্ত হয়ে পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। তবে তাদের নাম গোপন রাখা হয়েছে। এ বিষয়ে যাচাই-বাছাই চলমান, জালিয়াতি প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।