পণ্য বৈচিত্র্যের অভাবের কারণে চীনের শূন্য-শুল্ক বাণিজ্য সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। তবে চীন থেকে আমদানির পরিমাণ অব্যাহতভাবে বাড়ছে। চীনের সাথে বাণিজ্য ঘাটতি বিশাল আকার ধারণ করেছে। ফলে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র ৪৬১.০৫ মিলিয়ন ডলার, অথচ আমদানি ৮.৮৯ বিলিয়ন ডলার। অবস্থার উত্তরণে চীনা বিনিয়োগ আকর্ষণ, কারখানা স্থানান্তর এবং বাণিজ্য আলোচনা ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।