গর্ভাবস্থায় নারীরা হাড়, মাংসপেশি, অস্থিসন্ধি ও স্নায়ুজনিত বিভিন্ন সমস্যায় ভোগেন। এতে বাড়তে পারে শারীরিক ও মানসিক চাপ। প্রথম তিন মাসে পিঠ, কোমর ও পায়ে ব্যথা হতে পারে আর দ্বিতীয় তিন মাসে হাত-আঙুলে অবসাদের লক্ষণ দেখা যায়। হরমোন, ওজন বৃদ্ধি ও পুষ্টির অভাবে এসব সমস্যা হয়। চিকিৎসা হিসেবে নিয়মিত হাঁটা, পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক দেহভঙ্গির পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ গ্রহণ করা জরুরি।