শ্বেতপত্র কমিটির মতে, দেশের প্রকৃত মূল্যস্ফীতির হার সরকারি পরিসংখ্যানের চেয়ে বেশি, বর্তমানে ১৫ থেকে ১৭ শতাংশের মধ্যে। কমিটির অভিজ্ঞতাভিত্তিক ও খসড়া হিসাব অনুযায়ী, বিভিন্ন মাসে মূল্যস্ফীতি ১৫ থেকে ১৮ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। ফলে দরিদ্র মানুষের জীবনে এর চরম অভিঘাত পড়ছে এবং অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।
২০২৪ সালে বিআইডিএস এবং ২০২২-২৩ সালে সানেমের জরিপেও একই ধরনের ফলাফল পাওয়া গেছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির ক্ষেত্রে সরকারি পরিসংখ্যান ও বাস্তবতার মধ্যে বড় ফারাক দেখা গেছে।





