দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাবিতে সুফিয়া কামাল হল থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে নারী শিক্ষার্থীরা। ধর্ষকদের শাস্তি ও নারীদের নিরাপত্তার দাবিতে স্লোগান দেন তারা। একই দিন জাবিতে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও প্রতিবাদ করে শিক্ষার্থীরা।