ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান। সংগঠনটির ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে স্লোগান, বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে সন্ধ্যায় আরেক দফা সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।