গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন, তবে কারও মৃত্যু হয়নি। ডিসেম্বরে এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে সর্বাধিক ১৮ জন ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬৪ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯৯ হাজার ৪২৫ জন। শীতকালে ডেঙ্গুর প্রকোপ কমে এলেও সাম্প্রতিক বছরগুলোতে এর ব্যতিক্রম দেখা যাচ্ছে।