শনিবারের মধ্যে বন্দিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি শেষ হবে বলে হামাসকে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে হামাস দাবি করেছে, ইসরায়েল ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত করে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এদিকে আরব দেশগুলো হামাসকে চুক্তি মেনে চলতে চাপ দিচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চয়তার মধ্যে পড়ায় গাজার কাছে নিজেদের বাহিনী মোতায়েন করছে ইসরায়েল।