সৌদি আরবে মার্কিন মধ্যস্থতায় হওয়া আলোচনার পর কৃষ্ণ সাগরে নৌবাহিনীর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। তবে রাশিয়া বলছে, তাদের খাদ্য ও সার বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত এটি কার্যকর হবে না। ইউক্রেন সতর্ক রয়েছে বলে জানিয়েছে দেশটি। পাশাপাশি রাশিয়া চুক্তি লঙ্ঘন করলে প্রতিক্রিয়া জানানোর হুমকিও দিয়েছে ইউক্রেন। তাই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় এখনো অনিশ্চিত।
কৃষ্ণ সাগরে নৌবাহিনীর যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন
সূত্র: BBC NEWS

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ




