ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের শান্তি এবং ন্যাটোর সদস্যপদ নিশ্চিত হলে তিনি পদত্যাগে প্রস্তুত। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তাকে 'স্বৈরশাসক' বলে মন্তব্য করার পর তিনি এ ঘোষণা দিলেন। এদিকে যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তির দিনে ইউক্রেনে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধ বন্ধে আলাদা আলাদাভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা।