জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিবেদনে শেখ হাসিনার সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত উঠে এসেছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আইনের শাসন সমুন্নত রাখতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ন্যায়বিচার ও প্রতিষ্ঠানগত সংস্কারের আহ্বান জানিয়েছেন।