জাতীয় নাগরিক কমিটি ৩৬ সদস্য বিশিষ্ট ‘কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ ঘোষণা করেছে। এই কমিটি গঠনের উদ্দেশ্য হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো। আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এই কমিটি অনুমোদন করেছেন।
এই কমিটিতে উল্লেখযোগ্য কয়েকজন হলেন আলাউদ্দীন মোহাম্মদ, ডা. তাজনূভা জাবীন, ফয়সাল আহমেদ শান্ত, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, এবং ডা. মো. আব্দুল আহাদ। কমিটি বিদ্যমান অর্গানোগ্রাম অর্থাৎ আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠকের অধীনে কার্যক্রম পরিচালনা করবে।





