আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকার গণঅভ্যুত্থানে আহতদের দাবি পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করে আন্দোলনে আহতরা। পরে আশ্বাস পেয়ে রাত পৌনে ২টার দিকে তারা সরে যান।