রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন না চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বেতন-ভাতা ও পেনশনের দাবিতে এই কর্মবিরতি পালন করছেন রেলওয়ে স্টাফরা। এদিকে ট্রেন না পেয়ে বিকল্প পথে যাত্রা করছেন অনেকে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়।