সোমবার (২ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনী পরীক্ষার ফলাফল ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা জানানো হয়েছে।


এছাড়া ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ২ মার্চ থেকে শুরু হবে এবং ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানানো হয়।