বয়স্কদের পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে ঘরে পর্যাপ্ত আলো, শুকনা ও পিচ্ছিলমুক্ত মেঝে নিশ্চিত করুন। বাথরুমে হাতল লাগান ও ছোট টুল রাখুন। সঠিক মাপের পিচ্ছিলমুক্ত জুতা ব্যবহার করুন। ধীরে ওঠার অভ্যাস ও ভারসাম্যের ব্যায়াম চর্চা করুন। দুর্বল ব্যক্তির পাশে পরিবারের কেউ থাকুন। মাথা ঘোরা বা চোখের সমস্যায় চিকিৎসা নিন। এসব সতর্কতা মেনে চললে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব।