যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্সে বর্ষবরণ উৎসবে পিকআপ ট্রাক হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৫–এ পৌঁছেছে। হামলাকারী শামসুদ-দীন জব্বার পুলিশের গুলিতে নিহত হন। এফবিআই তাঁর পরিচয় ও ছবি প্রকাশ করেছে। ট্রাক থেকে বোমা ও আইএসের পতাকা উদ্ধার করা হয়। হামলাকারীর সামরিক পটভূমি এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা তদন্ত করছে এফবিআই। বর্ষবরণ উৎসব চলাকালে হামলার ঘটনাটি শহরজুড়ে শোকের ছায়া ফেলেছে।