সরকার পতনের এক মাস আগে ব্যর্থ ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম ‘বিনিময়’-এ ২৭৭ কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নেয় আইসিটি বিভাগ। আওয়ামী ঘনিষ্ঠদের আর্থিক সুবিধা দিতেই প্রকল্প নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। সরকার পরিবর্তনের পর এই উদ্যোগটি বাতিল করা হয়। বাংলাদেশ ব্যাংকও সেবাটি বন্ধের পরিকল্পনা করছে।