ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। রপ্তানি ও রেমিটেন্স প্রবাহে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। তবে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি ও দুর্বল বিনিয়োগ এখনো রয়ে গেছে চ্যালেঞ্জ হিসেবে। কমেছে বাণিজ্য ঘাটতিও। মার্চে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $২৬ বিলিয়ন ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক পরিস্থিতি এখনও সামগ্রিক স্থিতিশীলতায় প্রভাব ফেলছে বলে জানিয়েছে এমসিসিআই।