সামরিক আইন জারির পর অভিশংসন ও অপরাধমূলক অভিযোগের মুখোমুখি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। সংবিধান আদালতে মার্চে তার ভাগ্য নির্ধারিত হবে। পাশাপাশি তার বিরুদ্ধে বিদ্রোহের বিচার হচ্ছে। তিনি যদি অপসারিত হন তাহলে দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন ইউন সুক ইউল।