ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থার্টি-ফার্স্ট নাইট ও ইংরেজি নতুন বছর ২০২৫ উদযাপন উপলক্ষে এমআরটি-৬ রুট অ্যালাইনমেন্ট এবং পার্শ্ববর্তী এলাকায় ফানুস বা অনুরূপ কোনো বস্তু না ওড়ানোর অনুরোধ করেছে। ফানুস উড়ানো হলে বৈদ্যুতিক লাইনে জড়িয়ে দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।