যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জোর দিয়ে বলেছেন যে, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ইউক্রেনকে কেন্দ্রীয় ভূমিকা দিতে হবে। রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার ও প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির পরিকল্পনা করছে যুক্তরাজ্য। এদিকে, জেলেনস্কিকে ৫০০ বিলিয়ন ডলারের খনিজ চুক্তিতে স্বাক্ষরের জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প। পাশাপাশি স্টারলিংক বন্ধের হুমকিও দিয়েছেন ইউক্রেনকে।