কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে বিএসএফ। বিজিবির প্রতিবাদের পর মঙ্গলবার পতাকা বৈঠকে ক্যামেরা সরাতে সম্মত হয় বিএসএফ। রাতে গ্রামবাসীর উপস্থিতিতে ক্যামেরাটি খুলে নেয় তারা। বৈঠকে বিজিবির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান এবং বিএসএফের পক্ষে ছিলেন অনিল কুমার মনোজ।