জামিন না দেওয়াকে কেন্দ্র করে আইনজীবীদের আন্দোলনের মুখে এজলাসে উঠতে পারেননি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম। গত বৃহস্পতিবার এক জামিন আবেদন নামঞ্জুর করায় আজ সকাল থেকে বিক্ষোভ করে ক্ষিপ্ত আইনজীবীরা। পাশাপাশি বিচারকের অপসারণের দাবি জানান তারা। আইনজীবীদের অভিযোগ, এজলাসে নিয়মিত দুর্ব্যবহার করেন বিচারক। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করছেন আইনজীবীরা।
আন্দোলনের মুখে বিচারক, অচলাবস্থা সাইবার ট্রাইব্যুনালে
সূত্র: risingbd.com

সারাদেশ




