আজ ঢাকার বায়ুমান ৫৪২, যা ‘অস্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক’। স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দূষণের মাত্রা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মত তাদের। নাগরিকদের মাস্ক পরা ও ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আজকে ঢাকার বাতাসে দূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে ৬৯ গুণ বেশি।