বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘন করে ভুলবশত সাংবাদিক জেফরি গোল্ডবার্গকে সিগনাল চ্যাটে যুক্ত করে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। চ্যাটে ইয়েমেনে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন হামলার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পাশাপাশি দাবি উঠেছে তদন্তের। যদিও কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। তবে গোল্ডবার্গ নিশ্চিত করেছেন যে যুদ্ধ পরিকল্পনা শেয়ার করা হয়েছিল। এতে গোয়েন্দা তথ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ বেড়েছে ট্রাম্প প্রশাসনে।