কংগ্রেসে দীর্ঘ ভাষণে ট্রাম্প প্রথম ছয় সপ্তাহে অভূতপূর্ব সাফল্যের দাবি করেন।  ডেমোক্র্যাটদের সমালোচনা করে, অভিবাসন, শুল্ক ও শিক্ষানীতির পক্ষে সাফাইও গেয়েছেন তিনি। অর্থনৈতিক স্বস্তির প্রতিশ্রুতির পাশাপাশি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা ও ইউক্রেনকে সহায়তার কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।