যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। সূচকের বর্তমান অবস্থান ৯৩তম। তবে ভিসামুক্ত গন্তব্য ৪২ দেশ থেকে কমে ৩৯ টিতে নেমেছে। দক্ষিণ এশিয়ায় মালদ্বীপ শীর্ষে (৫২তম) ও ভারত ৮০তম। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় রয়েছে সিঙ্গাপুর। এদেশের পাসপোর্টধারীরা ১৯৩ টি দেশে ভিসামুক্ত ভ্রমন করতে পারেন। আর সূচকে আফগানিস্তানের অবস্থান সর্বনিম্ন।