আজ রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে টঙ্গীর তুরাগ তীরের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। এতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এবছর বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ও তৃতীয় পর্ব যথাক্রমে ৩-৫ ও ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।