২০২৪ সালে দুর্নীতির ধারণা সূচকে (CPI) দুই ধাপ পিছিয়ে ১৫১তম স্থানে এসেছে বাংলাদেশ। এটি বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন, সূচকে বাংলাদেশের স্কোর ২৩। রাজনৈতিক অবস্থার প্রভাব এবং দুর্নীতি দমন কমিশনের ব্যর্থতার কারণে বাংলাদেশের দুর্নীতি বেড়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন।