ইরানে হামলার হুমকি দিয়ে করা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ‘অবিবেচনাপ্রসূত’ বলে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘে ইরানের প্রতিনিধি। পাশাপাশি তিনি আগ্রাসনের বিরুদ্ধে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে ট্রাম্প ইরানকে আটকাতে "বোমা অথবা চুক্তি" ব্যবহারের ইঙ্গিত দেন। অন্যদিকে ইরান পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি।