ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র ও কেন্দ্রওয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা আজ প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট থেকে এই তালিকা দেখতে পারবেন। এদিকে, এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং ফি পরিশোধ করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ফরম পূরণ কার্যক্রম ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে।