আইন মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগ ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত হয়রানিমূলক মামলার তালিকা চেয়েছে। বিশেষ করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময়ে রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা সংক্রান্ত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। 


এই তালিকা আগামী ১৭ ডিসেম্বর মধ্যে সলিসিটর, সলিসিটর অনুবিভাগ, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ, ঢাকা বরাবর (ই-মেইল: solicitor@lawjusticediv.gov.bd) পাঠাতে বলা হয়েছে।