আখেরি মোনাজাতের সময় একটি ড্রোন পড়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্ব ইজতেমা ময়দানে। এতে হুড়াহুড়িতে কমপক্ষে ৪০ জন আহত হন। তাদের দ্রুত শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তৃপক্ষ লাউডস্পিকারে ঘোষণা দিয়ে পরিস্থিতি শান্ত করে।