মূল প্রশাসনিক পদে নারীদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। বর্তমানে ডিসি হিসেবে কর্মরত আছেন ১৮ জন নারী। এছাড়াও ১৫৮ জন ইউএনও এবং আরও অনেকে সিনিয়র পদে রয়েছেন নারীরা। তবে ঢাকায় সর্বাধিক মহিলা ডিসি থাকলেও বরিশাল ও সিলেটে বিভাগে একজনও নারী জেলা প্রশাসক নেই। অগ্রগতি সত্ত্বেও, সমাজের দৃষ্টিভঙ্গির কারণে বাধার সম্মুখীন হচ্ছেন নারীরা। তাদের নেতৃত্ব আরও বাড়াতে পরিবারের সমর্থনের পাশাপাশি দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ বলে মত বিশ্লেষকদের।