ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় শেখ হাসিনার গ্রাফিতি (ঘৃণাস্তম্ভ) পুনরায় আঁকা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে রবিবার গভীর রাতে এই কাজ শুরু হয়। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় ঘৃণাস্তম্ভে (শেখ হাসিনার গ্রাফিতিতে) গণজুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন এবং প্রক্টরিয়াল বডি বিষয়টি 'অনিচ্ছাকৃত ভুল' বলে দুঃখপ্রকাশ করেছে।
টিএসসিতে ফের আঁকা হলো হাসিনার গ্রাফিতি, দুপুরে গণ জুতা নিক্ষেপ
সূত্র: The Daily Campus

test5




